রাজধানীর মোহাম্মদপুরের বেড়ী বাঁধ এলাকার তুরাগ হাউজিংএর বাসিন্দা রহিম ছিল কয়েক বছর পূর্বে মোহাম্মদপুর কৃষি মার্কেটের ভ্যান চালক, তার পরে বুড়িগঙ্গা ফিলিংষ্টেশনের মামুলি বেতন ভুক্ত কর্মচারি, সেখানে থেকেই পরিচয় হয় নদী পথের ডাকাত দলের সর্দার মুক্তি ডাকাতের সাথে সেই থেকেই রহিমের অপরাধ জগতে পা রাখে।
এই সেই রহিম সে না কি তুরাগ হাউজিং ও একতা হাউজিং এর ত্রাস। পাম্পে চাকরী করা সুবাদে পরিচয় হয় সাইদ নামে একজন স্থানীয় জনপ্রতিনিধির সাথে। তার পরে আর তার পেছনে ফিরে তাকাতে হয়নি। অল্প কিছুদিনের ভেতরেই গড়ে তলে সম্পদের পাহাড় অনুসন্ধানে জানা যায় তার তুরাগের একতা হাউজিং এর ২ নাম্বার রোডে বাসা নাম্বার ৭২ এ একটি তিন তলা বাড়ী রয়েছে, তুরাগ হাউজিং এর ২ নাম্বার রোডে বাসা নাম্বার ০১ এ রয়েছে আরো একটি তিন তলা বাড়ী। সেউ বাড়ী নিচে রয়েছে ইন্টারনেট ও ডিস ব্যবসার অফিস। আর এই অফিসে বসেই তুরাগ ও একতা হাউজিং এ অপরাধের সর্গরাজ্র তৈরি করেছে। এলাকার ভেতরে ছেলেরা বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছে।
এলাকাবাসীর সাথে কথা বললে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি এই প্রতিবেদককে জানায়, এই রহিমের ছেলে সাগর এলাকায় অনেক অত্যাচার চালিয়ে আসছে অনেকদিন যাবৎ। কেউ কিছু বললে তাদেরকে বিভিন্ন ভাবে প্রাননাশের হুমকি ও মিথ্যা মামলার ভয় দেখান।
এই রহিমের নামে আদবর থানায় ও মোহাম্মদপুর থানায় নামে বেনামে একাধিক মামলা রয়েছে
আর এই রহিমের বড় ছেলের নাম সাগর তুরাগ হাউজিং, একতা হাউজিং এলাকায় বাবার প্রভাব খাটিয়ে চালিয়ে আসছে কিশোর গ্যাং এর একটি চক্র। সম্প্রীতি গত ০৬-১১-২০২৪ ইং তারিখে বরগুনা ডিবির হাতে মাদক সহ গ্রেফতার হয়। মামলা নাম্বার - ০২, ধারা - মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১০(ক)/৪১ ধারায় তার বিরুদ্ধে বরগুনা জেলার তালতলি থানায় মামলা হয়। তার এই ব্যবসা নিয়ন্ত্রণ করেন কিশোর গ্যাং লিডার তার বড় ছেলে সাগর। রহিম তুরাগ হাউজিং এলাকায় ভ্যানগাড়ির গ্যারেজ বানীয়ে দৈনিক,সাপ্তাহিক, মাসিক ও পাক্ষিক বখরা তুলে।
এই অভিযোগের বিষয়ে রহিমের সাথে মুঠোফোনে একাধিকবার ফোন দিলে ফোন রিসিভ করেনি।
রহিমের এই সন্ত্রাসী ও অবৈধ কর্মকান্ড থেকে রেহাই পেতে একাধিক ভুক্তভোগী নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাক্তি প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন। রহিম গংদের অবৈধ সম্পদের ব্যাপারে অনুসন্ধান চলছে বিস্তারিত পরবর্তী প্রতিবেদনে চোখ রাখুন.....